Main Menu

করোনার উপসর্গ নিয়ে জকিগঞ্জে নিরাপত্তা কর্মীর মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামসুল ইসলাম সামুল (৪৮) নামে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের মৃত মাস্টার ইসহাক আলীর ছেলে।

Manual8 Ad Code

শুক্রবার (১৫ মে) দুপুরের দিকে তিনি মারা যান। তিনি সিলেটে একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন।

Manual1 Ad Code

মৃত ব্যক্তির ভাই মুকুল আহমদ জানিয়েছেন, নিহত সামুল গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তার ডায়াবেটিসও ছিল। অসুস্থ অবস্থায় গত তিনদিন আগে সিলেট থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

Manual2 Ad Code

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, ঐ ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করতে সেচ্ছাসেবী টিমকে সুরক্ষা সামগ্রী দিয়ে পাঠানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল আসলে বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code