সিলেটে আরও ৩ জন করোনা রোগি শনাক্ত
বৈমঅখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষায় আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট জেলায় করোনা রোগির সংখ্যা দাঁড়ালো ৮২ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়ে বলেন, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩টি পজেটিভ আসে।
জানা গেছে, করোনায় আক্রান্তদের মধ্যে একজন সিলেট সদর উপজেলার, একজন কানাইঘাটের ও আরেকজন জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮২জন, সুনামগঞ্জে ৫৭ জন, হবিগঞ্জে ৯০ জন ও মৌলভীবাজারে ৩৫ জন।এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৪ জন ও সুস্থ হয়েছেন ৮ জন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed