Main Menu

ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার হোসেন মার্কেট এলাকায় গোড়াই-সখীপুরে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। অটোরিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। নিহত পাঁচজন হলেন- মির্জাপুরের কোরাতুলি গ্রামের সুনামউদ্দিন ও তার নাতি মাশরাফুল, ঘাঘরাই গ্রামের হৃদয় হোসেন, হাফিজউদ্দিন ও রেনু বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে হাটুভাঙার দিকে যাচ্ছিল। মাটিবোঝাই ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি একটি প্রাইভেটকারকেও ধাক্কা দেয়। তবে প্রাইভেটকারের কেউ হতাহত হয়নি।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুর ইসলাম ছয়জন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed