ছয় দেশ থেকে এলে থাকতে হবে কোয়ারেন্টাইনে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
দেশে করোনা ভাইরাস শনাক্তের পরেই করোনা ভাইরাস প্রতিরোধে ছয়টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য ইউনিট।
রবিবার (৮ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ধ্যা থেকেই কার্যকর করা হবে।
দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড।
এদিকে, আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দ্রুত বিস্তারে সক্ষম নভেল করোনাভাইরাস বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানিয়েছে, ৭ মার্চ শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।
এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed