জাবিতে নোয়াখালী জেলা সমিতির নবীনবরণ
জাবি প্রতিনিধি: ‘এসো এক হই শিকড়ের টানে’ শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মার্জিয়া নিশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এসএ গ্রুপের কো অর্ডিনেটর হাসান মঞ্জুর বলেন, “বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার স্থান। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছ থেকে দেশ ও জাতি অনেক বড় প্রত্যাশা করে। তোমাদের উচিত নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। এজন্য সর্বপ্রথম দেশ ও জাতির ইতিহাস জানতে হবে। এ সময় নোয়াখালী জেলার শিক্ষার্থীদের এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি।”
কমিটির সভাপতি আহনাফ বিন হাবিব বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী জেলার শিক্ষার্থীদের প্রতিবছর নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অন্যান্য বছর থেকে এবারের আয়োজন একটু ব্যতিক্রম ছিল। আমরা সবার কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি।
কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য রিয়াজ উদ্দিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীর ছাত্রদের নিয়ে ২০১৫ সালে আমাদের যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় জেলা সমিতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে জেলা সমিতির কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি জিসান ইলাহি সুমন, ইয়াছিন আারাফাত রাজু, ওয়াসি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমি নিসা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম,সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিফাত,সহকারী সাংগঠনিক সম্পাদক নাহিয়ান ইমতিয়াজ হাসান সহ জেলা সমিতির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed