অনুমতি ছাড়াই ইবি শিক্ষকের অন্যত্র ক্লাস
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. শাহজাহান মন্ডলের বিরুদ্ধে প্রশাসনিক অনুমতি ব্যতীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ক্লাস নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ কর্তৃক স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে, বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানুকে আহবায়ক করে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী কর্তৃক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মেহের আলী এবং বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম।
বিষয়টি তদন্তপূর্বক কমিটিকে শীঘ্রই তদন্ত প্রতিবেদন ভিসি বরাবর পেশ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed