ইবিতে অফিসার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অফিসার্স এসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামে কর্মকর্তাদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন খানকে আহবায়ক ও মো: আব্দুল হান্নানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রয়ারী) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটির ঘোষণা দেন তারা। এরই মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে দুইটি ভাগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অফিসারদের স্বার্থ সংরক্ষণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সম্মান পূনরুদ্ধার ও যোক্তিক ন্যায়সংগত দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মীর জিলুর রহমান, মো: মনিরুল ইসলাম, পারভীন আকতার, মীর সিরাজুল ইসলাম (রিপু), মো: গোলাম মাহফুজ (মঞ্জু), মো: শাহানুর আলম (কেরামত), মোহাঃ মওদুদ আহমেদ (পরাগ), মো: আসাদুজ্জামান (মাখন), মো: কবির হােসেন, মো: আনজুরুল ইসলাম, মো: ওয়াজেদ আলী, মো: মাসুদুর রহমান ও মো: শফিক খান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed