‘কোন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি’
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে কোনো চীনা নাগরিক এবং চীনে কোনো বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
একই সাথে তিনি গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষকে সতর্ক হতে দিন, তবে কোন আতঙ্ক সৃষ্টি করবেন না।
দূতাবাসে সাংবাদিকের সাথে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা জানান। এ সময় অন্যান্যের মধ্যে মিশনের উপপ্রধান হৌলং ইয়ান উপস্থিত ছিলেন।
লি জিমিং বলেন, চীনা দূতাবাসের কেউ এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করা কোনো চীনা নাগরিক এবং একই সময়ে পুরো চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি।
এ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে উল্লেখ করে এতে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত চীনসহ ২৫ দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। মোট রোগীর ৯৯ শতাংশের বেশি চীনে ভাইরাসটির শিকার হয়েছেন।
এদিকে, করোনাভাইরাসে এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা ৭০ জন বেড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ ভাইরাসে অন্তত ৫৬৪ জন মারা গেছেন।
সর্বশেষ তথ্যানুসারে, নতুন ৩ হাজার ৬৯৪ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৮ জন। চীনের বাইরে কমপক্ষে ২৪০ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে দুজনের প্রাণহানির ঘটনা রয়েছে।
মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরেছেন। এর আগে, গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহানফেরত আরও একজন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে থাকা বিভিন্ন দেশের লোকজনকে তারা সরিয়ে নিচ্ছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed