আগামী দুইদিন বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আগামী দুইদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, রংপুর-রাজশাহীর বিভিন্ন স্থানের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সেটা হলো ৬ দশমিক ৩ ডিগ্রি। শীতে উত্তরাঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।।
এছাড়া, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলের ওপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
রুহুল কুদ্দুস বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশের তাপমাত্রা একটু বাড়বে। তবে ১ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার কমে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরুটা বেশ জবরদস্ত শীত দিয়ে শুরু হবে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed