ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে একটি পোস্ট দেয়ার পর রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ সদস্য। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. কুদ্দুস সাহা (৩১)। তিনি নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার রসুলপুরে বলে জানা গেছে। বাবার নাম শাহ মো. আবদুল ওয়াহাব। তিনি ২০১২ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে জানা গেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন এবং তার পদবি ছিল নায়েক। মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেই আত্মহত্যা করেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার বিট অফিসার কাফরুল থানার এসআই মোজাম্মেল হক নিহত কুদ্দুসের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমি ভোরে সংবাদ পেয়ে সেখানে গিয়ে মাঠে কুদ্দুসের মরদেহ পড়ে থাকতে দেখি। এরপর ঘটনাস্থল কর্ডন করা হয়। তার বুকে দুটি ছিদ্র রয়েছে।
তিনি আরও বলেন, কুদ্দুসের ডিউটি ছিল সকালে। এ জন্য সে একটি ফুল লোডেড এসএমজি বন্দুক রিকুইজিশন নিয়েছিল। সেটি দিয়েই গুলি চালানো হয়েছে। তার বুকে দুইটি ছিদ্র ছিল। ভেতরে কয়টি গুলি আছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় কুদ্দুসের সহকর্মী ও তার কাছাকাছি কয়েকজন পুলিশকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হয়েছে বলেও জানান তিনি।
মৃত্যুর কারণ জানতে চাইলে এসআই মোজাম্মেল বলেন, আমরা শুনেছি তিনি অত্যন্ত মানসিক চাপে ভুগছিলেন। তা থেকে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। তবে আমি একটি ফেসবুক পোস্টের কথা শুনেছি, সেটি এখনো দেখিনি।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed