আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা
বৈশাখী নিউজ ডেস্ক: তুরাগতীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে শুরু হয় মোনাজাত। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা জামশেদ।
এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান। অনেকই কেঁদে কেঁদে দুই চোঁখের পানিতে বুক ভাসান। প্রথম ও শেষ পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার।
এর আগে বাদ ফজর উর্দূতে বয়ান করেন ভারতের নিজামুদ্দিনের মুরুব্বি ইকবাল হাফিজ। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। পরে হেদায়েতি বয়ান করেন নিজামুদ্দিনের মাওলানা জামশেদ। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী।
আর সকাল থেকে হেদায়েতি বয়ানের পর লাখো মুসল্লির প্রতীক্ষার অবসান ঘটে জনসমুদ্রে হঠাৎ নেমে আসে নীরবতা। সেবার প্রাণান্তকর চেষ্টা ছিল দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে মোনাজাতে শরিক হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করা।
আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার (১৯ জানুয়ারি) ভোর থেকে চার দিক থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছান। সকাল ১০টার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায। মুসল্লিরা মাঠের আশে-পাশের অলি-গলি, রাস্তা, পাশ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।
এদিকে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, সৌদিআরব, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ৫৫টি দেশের ২ হাজার ৪১০ জন বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ভারত, পাকিস্তান থেকে সর্বোচ্চ সংখ্যক বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় অংশ নেন।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed