Main Menu

ইজতেমায় লাখো মুসল্লির জু’মার নামাজ আদায়

গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে মাওলানা স্বা’দ আনুসারীদের বিশ্ব ইজতেমা। দিল্লীর মাওলানা ওসমানের আম বয়ায়েনর মাধ্যমে শুরু হয় ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

আর বয়ান বাংলায় তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ মনসুর।

দ্বিতীয় পর্ব শুরুর দিন শুক্রবার ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত। এ নামাজে লাখ লাখ মুসুল্লি অংশ নিয়েছেন। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশাররফ হোসেন।

ইজতেমায় যোগ দেয়া মুসল্লি ছাড়াও জু’মার নামাজে অংশ নেন ঢাকা-গাজীপুরসহ আশে-পাশের জেলার ধর্মপ্রাণ মানুষ। জুমার নামাজে শরিক হতে সকাল থেকে রাজধানী ঢাকাসহ আশে-পাশের জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা স্বা’দ কান্ধলভী অনুসারীদের ইজতেমা তথা এবছরের বিশ্ব ইজতেমা। মোনাজাতের আগ পর্যন্ত তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বীরা পর্যায়ক্রমে আখলাক. ঈমান ও আমলের উপর বয়ান পেশ করবেন।

Share





Related News

Comments are Closed