গরুচোর সন্দেহে তিনজকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের নাম সোহেল (৩০) বলে জানা গেলেও অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সবার বয়স ৩০-৪৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতের দিকে একটি পিকআপে করে ৮/৯ জনের একটি দল সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে ঢুকে। তারা ওই বাড়ির গোয়াল ঘরে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে এলাকাবাসী সমবেত হয়ে তাদের ধাওয়া করে।
এদিকে, এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রেমবাগ ও বসুন্দিয়া গ্রামবাসীদের গরুচোরের বিষয়টি জানানো হয়। সবকিছু জানার পর দুই গ্রামের বাসিন্দারা প্রায় দেড় কিলোমিটার তাড়া করে চোরদের তিন জনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। পরে তিন চোরকে গণপিটুনি দেয়া শুরু হলে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনটি গরু উদ্ধারসহ পিকআপটিকে জব্দ করা হয়েছে। একজনের নাম সোহেল বলে শনাক্ত করা হয়েছে। বাকীদেরও শনাক্তের চেষ্টা চলছে।
নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed