Main Menu

শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় ৯ মুসল্লির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার সকাল পর্যন্ত ৯ মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান।

এর মধ্যে শুক্রবার দিবাগত রাতে মারা গেছেন ৪ মুসল্লি। এরা হচ্ছেন- রাতে কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী গ্রামের তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের শাহজাহান (৬৫), বরিশালের গৌরনদী থানার খালিজপুর গ্রামের আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ইউসুফ মেম্বার (৪৫)।

এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকার আব্দুর রাজ্জাক (৫০), শুক্রবার সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০) মার যান।

উল্লেখ্য, শুক্রবার (১০ জানুয়ারী) থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

Share





Related News

Comments are Closed