সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় বিড়ি-সিগারেট জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঠাকুরেরমাটি গ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক থেকে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট ও নাসির বিড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে এগুলো জব্দ করা হয়। এ সময় এক যুবককেও আটক করা হয়।
আটককৃত জালাল উদ্দিন (৩০) জৈন্তাপুরের লাশা শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ভারতীয় সিগারেট ও নাসির বিড়িভর্তি একটি ট্রাক (সিলেট ড-১১-২৩৩০) জব্দ করে পুলিশ। ট্রাকের চালক জালাল উদ্দিনকেও আটক করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ট্রাকের মধ্যে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ১০ কার্টন, পিকক সিগারেট ১০ কার্টন ও জেট সিগারেট ১৫ কার্টন ছিল। সবমিলিয়ে চার লাখ ৬০ হাজার শলাকা সিগারেট ও নাসির বিড়ি ছিল। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
তিনি জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উত্তর শাখার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর থানায় চোরাচালান অপরাধের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘জেলার সীমান্ত এলাকাসহ সমগ্র এলাকায় মাদক এবং চোরাচালান নির্মূলের জন্য ইতিমধ্যে ডিবিসহ সংশ্লিষ্ট থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। যার প্রেক্ষিতে চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে।’
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed