Main Menu

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নেতাসহ নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৬) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দস্যু বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন অঞ্চলে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ।

এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed