বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের এলিট ফোর্স র্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সিএসএফ কর্মকর্তা কর্নেল ইসহাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে কর্নেল ইসহাক ও রাতে মেজর হাফিজকে আটক করে র্যাব-৪। পরে র্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। কর্নেল ইসহাক খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা।
তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেছেন। মামলা নং ৪২। র্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে। দায়ের করা ওই মামলায় পরে তাদের দুজনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এই মামলা করেছে র্যাব।
এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেজর হাফিজকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান।
দিদার জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed