Main Menu

শপথ নিলেন সাদ এরশাদ

বৈশাখী নিউজ ডেস্ক: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহাগীর আল মাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন সাদ এরশাদ। নির্বাচন কমিশন বুধবার (৯ অক্টোবর) এ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।

Share





Related News

Comments are Closed