Main Menu

নেত্রকোনায় আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের মোক্তারপাড়াস্থ জেলা পাবলিক হলের সামনে সড়কে মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন করেছে “নেত্রকোনা সাধারন ছাত্র সমাজ”। এ মানববন্ধনে অংশগ্রহণ করে শেখহাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারী কলেজ, আবু আব্বাছ ডিগ্রী কলেজ, আঞ্জুমান সরকারী উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মার্জিয়া, সায়ন, সানি, রাজুসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় তারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়াও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ সৃস্টি করে দুর্নীতিবাজ, হামলাকারী-খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক দ্রুত বিচারের দাবী জানান।

Share





Related News

Comments are Closed