নেত্রকোনায় ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলায় বিপুল পরিমান ইয়াবাসহ সাকিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেত্রকোনা ডিবি পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর রাতে মদন উপজেলার উচিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে সাড়ে পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাকিম কিশোরগঞ্জ জেলার মোহাম্মদপুর এলাকার কামাল মিয়ার ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।
নেত্রকোনা ডিবি পুলিশের ওসি শাহ নুর এ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed