Main Menu

‘শিক্ষায় পরিবর্তন এনেছে তথ্যপ্রযুক্তি’

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তথ্য-প্রযুক্তির বিপ্লবের যুগে আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুনত্বের সঙ্গে ব্যপ্তিও বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ফলে মিশ্র পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় পাঠদান এবং পাঠগ্রহণে আমূল পরিবর্তন এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন ‘Blended Teaching & Learning এর দিকে অগ্রসর হচ্ছে। কেননা আগামীর বিশ্ব হবে কানেকটিভিটির বিশ্ব, যেখানে শিক্ষক Virtually Monitoring করবে শিক্ষার্থীদেরকে এবং সকল শিক্ষার্থী একে অপরের সাথে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকবে।

Manual1 Ad Code

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার বাউবি আঞ্চলিক কেন্দ্রে দিনব্যাপী ‘Blended Teaching & Learning for Teacher Educators’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, বাংলাদশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই নতুন ধারা সৃষ্টির মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করে জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বাউবি’র টিউটরদের নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি আরো বলেন, বর্তমানে প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৮ কোটি। যা ‘Blended Teaching & Learning এর বিশাল ক্ষেত্র তৈরী করেছে। বাংলাদেশ এখন জনসংখ্যার সোনালী ধাপে অবস্থান করছে যাকে বলা হয় Demographic Dividend এদের বয়স ১৫-৬৪ বছর এরা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যাই বেশি। এ ধারা চলতে থাকবে ২০৫০ সাল পর্যন্ত।

ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, আমরা যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর্মক্ষম জনসংখ্যাকে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে ভিশন-২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করা সহজ হবে।

Manual7 Ad Code

বাউবি’র রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাউবি’র সিলেটের আঞ্চলিক পরিচালক আবু আহসান এহতেশামুল হক।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন, সুনীল ইন্দু অধিকারী, রজত শুভ্র চক্রবর্তী, মো. হাবিবুর রহমান, সৈয়দ শাহ অবদুল ওয়াদুদ, জয়ন্ত দাশ, মো. জমির উদ্দিন, নেহারুন নেসা, ড. দিদার চৌধুরী, লিয়াকত শাহ ফরিদী, ডা. মনোজিত মজুমদার।

বাউবি’র সিলেট আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (পরীক্ষা) মিসবাহ উদ্দিনের পরিচালনায় কর্মশালায় বিভিন্ন কলেজের অন্তত ৩৫ জন শিক্ষক ও বাউবি’র কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code