সিলেটের পৌর মেয়রদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সভা
বৈশাখী নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট বিভাগের পৌর মেয়রদের সাথে এ বিভাগের উন্নয়ন প্রকল্প বিষয়ক এক আলোচনা সভায় মিলিত হন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশরত্ন শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে তিনি সিলেট বিভাগের সকল সংসদ সদস্য, জনপ্রতিনিধি, মেয়রসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী পৌর মেয়রদের উন্নয়ন কার্যক্রমের খোঁজ খবর নেন এবং চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানতে চান। ড. মোমেন মেয়রগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণের পরামর্শ দেন।
এসময় মেয়রগণ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের কানাইঘাটের পৌর মেয়র নিজাম উদ্দিন, বড়লেখার পৌর মেয়র কামরান চৌধুরী, কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমেদ, বিয়ানী বাজার পৌর মেয়র আব্দুস শুকুর, গোলাবগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম বাবেল, কুলাউড়া পৌর মেয়র মো. শফি আলম ইউনুছ এবং মৌলভিবাজার জেলার পৌর মেয়র মো. ফজলুর রহমান।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed