সারাদেশে নিষিদ্ধ করা হলো দুই এনজিও
বৈশাখী নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) ‘আদ্রা’ এবং দেশীয় সংস্থা ‘আল মারকাজুল ইসলামী’কে সারাদেশে নিষিদ্ধ করেছে এনজিও ব্যুরো। একইসঙ্গে এনজিও দুইটির সঙ্গে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখার জন্যও বলা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এনজিও ব্যুরোর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানির ইন্ধন এবং সমাবেশ আয়োজনের গোপন সহায়তার জন্য কয়েকটি বেসরকারি সংস্থার অপতৎপরতার বিষয়টি উঠে আসে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন এনজিও ব্যুরোর সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে আসার দুই বছর পূর্তি উপলক্ষে উখিয়ার কুতুপালং পালংয়ের মধুরছড়া মাঠে জনসমাবেশ করে রোহিঙ্গা শরণার্থীরা। এসময় তাদের পরনে সাদা টিশার্ট দেখা যায়। বিপুল সংখ্যক মানুষের এই সমাবেশে টিশার্ট সরবরাহের অভিযোগ উঠেছে উল্লেখিত সংস্থা দুইটির বিরুদ্ধে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed