ইসির সহকারী পরিচালক আশাদুল সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রশাসনিক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগের সহকারী পরিচালক মো. আশাদুল হককে সাময়িক বরখাস্ত করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সোমবার (২ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কিছু প্রশাসনিক অনিয়মের অভিযোগে আশাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।’
সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে আশাদুল হক বলেন, ‘এগুলো কিছু না, সরকারি চাকরি করতে গেলে এগুলো হবেই। তবে কেন সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা জানি না। এটা প্রতিষ্ঠানই ভালো জানে।’
এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে ইসির চার কর্মকর্তাকে বদলি করা হয়। এরই মধ্যে আশাদুল হককে সাময়িক বরখাস্ত করা হলো।
বদলির প্রজ্ঞাপন থেকে জানা যায়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের পদ থেকে মোস্তফা ফারুককে সরিয়ে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মো. নুরুজ্জামান তালুকদারকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে ইটিআইয়ের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এসএম আসাদুজ্জামানকে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালকের পদ থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে এবং মোহা. ইসরাইল হোসেনকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদে নির্বাচনী প্রশিক্ষণের নামে অর্থ লোপাটসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই ইসির এ চার কর্মকর্তা বদলি ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed