ঢাকায় ১৪ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের ১৪ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রূপা (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রূপা খিলগাঁওয়ের আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
ওই ছাত্রীর ভাই জুবায়ের আহমেদ সম্রাট জানান, সিটি সেন্টারের ১৪ তলায় তার অফিস। বোন তানজিনা বিশাল ভবন দেখতে তার সঙ্গে এখানে এসেছিল। ৩৬ তলা ভবনের বিভিন্ন জায়গা দেখার পর বোনকে ১৪ তলায় রেখে তিনি কিছু সময়ের জন্য নিজের অফিসে গিয়েছিলেন। এরপর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন তানজিলা নিচে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আমরা ওই সিটি সেন্টারে অবস্থান করছি। এখন মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছে না দুর্ঘটনা, বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরীর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ভাই সম্রাটকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed