‘এডিস মশা ভয়ংকর, মন্ত্রী-এমপি কাউকে ছাড়বে না’
বৈশাখী নিউজ ডেস্ক : এডিশ মশাকে ভয়ংকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই মশা কামড় দিতে চেহারার দিকে তাকায় না। মন্ত্রী-এমপি কাউকে ছাড়বে না।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষে আয়োজিত এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
মহানগরের ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সিটি কাউন্সিলরকে সহযোগিতা করার পাশাপাশি সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এডিস মশা কিন্তু ভয়ংকর। এই মশা কামড় দিতে চেহারার দিকে তাকায় না। এডিস মশা সুযোগ পেলেই রক্ত খাবে। মেয়রের রক্ত খাবে, মন্ত্রীর রক্ত খাবে, এমপির রক্ত খাবে, নেতার রক্ত খাবে এবং কাউন্সিলরেরও রক্ত খাবে। কাউকে ছাড়বে না। সাংবাদিকরা যে দাঁড়িয়ে আছেন, তাদেরও রেহাই নাই।
সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপস্থিত নেতাদের সামনে তুলে ধরেন ওবায়দুল কাদের।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed