Main Menu

এম এ খানের ৩৫তম মৃত্যু বার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক নৌবাহিনীর প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান যিনি একজন রাজনীতিবিদের ভূমিকাও পালন করেছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেট জেলার বিরাহীমপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাহবুব আলী খান জন্মগ্রহণ করেন। মাহবুব আলী খানের বাবা প্রথম মুসলিম ব্যারিস্টার আহমেদ আলী খান। যিনি ১৯০১ সালে ব্যারিস্টার হন। তিনি নিখিল ভারত আইন পরিষদের সদস্য (এম এল এ) ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন।

মাহবুব আলী খানের মা ছিলেন যুবাইদা খাতুন। দু’ভাই ও এক বোনের মধ্যে মাহবুব আলী খান ছিলেন ছোট। সিলেটের বিরাহীমপুর, কলকাতা ও ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তানের ঢাকার ৬৭ পুরানাপল্টন লাইনের বাড়িতে মাহবুব আলী খানের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়। তিনি কলকাতা ও ঢাকাতে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পড়াশোনায় তিনি ছিলেন কৃতী ছাত্র। তার কলেজ জীবনের শিক্ষা ঢাকা কলেজে।

এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার জণ্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পন, পবিত্র কোরআনে খতম ও বিশেষ মোনাজাত, বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি বিরাহিমপুরে এবং বাদ আসর হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে, জামালপুর জেলার দুর্মুটে, হযরত শাহ কামাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে, বগুড়ার বাইতুর রহমান জামে মসজিদে, সুরভী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সকল শাখায়, বাংলাদেশ নৌ বাহিনী ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনার বিভিন্ন নৌ ঘাঁটিতে, বাদ মাগরিব মরহুমের ঢাকার ধানমন্ডিস্থ মাহবুব ভবনে এবং সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে, যুক্তরাজ্যের মেনর পার্কের রয়েল রিজেন্সিতে, যুক্তরাষ্ট্রের নিউয়র্কের ব্রক্সস্টার্লিং বাংলা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

Share





Related News

Comments are Closed