খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন। সোমবার (৫ আগস্ট) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজে তিনি মারা যান।
এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জন মারা গেলেন।
খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ৩ আগস্ট রাত সাড়ে ৯টায় খাদিজা বেগম জ্বর নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোল্লার স্ত্রী।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় গত রোববার মঞ্জুর শেখ নামের দশম শ্রেণির এক ছাত্র ও মর্জিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা যান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed