ঢামেকে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসান (১৪) নামে এক কিশোর মারা গেছে।
সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে হাসানকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
তিনি বলেন, ‘আমাদের হিসাব মতে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৩ জন। সোমবার হাসপাতালে ভর্তির সংখ্যা ১৮৩ জন।’
হাসান রাজধানীর সিপাহীবাগ এলাকায় বাবা-মার সঙ্গে থাকত।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed