ঢাকা থেকে বাস ছাড়ার আগে স্প্রে করার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে দূরপাল্লার বাসগুলোতে যাত্রী উঠার আগেই মশার ওষুধ দেওয়া হবে। রাজধানীর টার্মিনালগুলোতে দিনে তিনবার মশার ওষুধ স্প্রে করা হবে। টার্মিনালে জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করা হবে।
রোববার (৪ আগস্ট) ঢাকা পরিবহন মালিক সমিতি এবং শ্রমিকদের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সমিতির দপ্তর সম্পাদক সামাদানী খন্দকার। সিদ্ধান্ত বাস্তবায়নে সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্ব কমিটি করা হয়েছে।
সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সভাপতিত্বে এ সভায় শ্রমিকরা জানান, টার্মিনালগুলো গাড়ি ধোয়া মোছার কাজের কারণে পানি জমে থাকে। বৃষ্টির পানি নিষ্কাসনের ব্যবস্থাও ভাল নয়। এ কারণে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা ছড়াচ্ছে। পরিবহন শ্রমিকরা মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
সভায় সিদ্ধান্ত হয়, সায়েদাবাদ, ফুলবাড়িয়া, মহাখালী ও গুলিস্তান টার্মিনালে মালিক শ্রমিকদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধ কমিটি করা হবে। চার টার্মিনালের জন্য চারটি ফগার মেশিন কেনা হবে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed