সিটি কর্পোরেশন ও পৌরসভায় সাপ্তাহিক ছুটি বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগসহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে।
যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে মশক নিধন অভিযান সফল করার লক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে। খবর বাসসের।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষাকল্পে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর/সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এর অংশহিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. এরশাদুল হক জানান, মশক নিধন কার্যক্রমকে সফল করার লক্ষে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সব দফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed