বিয়ের আসরে কনের বাবাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এতে জখম হয়েছেন কনের মাও। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহ্স্পতিবার (১ আগস্ট) দুপুরে মগবাজারের দিলুরোড এলাকার প্রিয়াংকা সুটিং হাউজ নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
বিয়ের অনুষ্ঠানে ঢুকে কনের বাবা তুলা মিয়া (৪৫) ও মা ফিরোজা খাতুনকে ছুরিকাঘাত করে এক যুবক। এ ঘটনায় কনের বাবা মারা যান। গুরুতর জখম কনের মা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় ঘাতক সজীব আহমেদ রকি (২৩) নামের ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়। ঘাতক বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হঠাৎ বিয়ের অনুষ্ঠানে ঢুকে হট্টগোল সৃষ্টি করে সজীব। একপর্যায়ে কনের বাবা ও মাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে কনের বাবার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘাতক সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার মামলা প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed