বন্যার পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় বন্যার পানিতে ডুবে জুয়েল ও সোহেল নামে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হীরনপুর মীরারকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জুয়েল (৩) ও সোহেল (৩) মীরারকান্দি গ্রামের মো. আলিমুদ্দিনের ছেলে।
ইটনা থানা পুলিশের ওসি মো. মুর্শেদ জামান জানান, ওই দুই শিশু সকালে ঘরের ভেতরেই ছিল। তাদের ঘরে বন্যার পানি উঠেছে। বেলা ১১টার দিকে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
« শোকাবহ আগস্টের প্রথম দিন আজ (Previous News)
(Next News) কুলাউড়া বিএনপির কাউন্সিল সম্পন্ন »
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed