শ্রীমঙ্গলে চা’র ১৩তম নিলাম ডাক অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : চায়ের ভরা মৌসুমে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে ৩য় নিলাম আর চলতি মৌসুমের ১৩ তম নিলামডাক অনুষ্ঠিত হয়েছে। নিলামে বিভিন্ন কোয়লিটির ২২ লাখ ২০ হাজার ৩৫০ কেজি চা তোলা হয়। বিক্রি হয়েছে শতকরা ৭০ ভাগ। আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
এবারকার নিলামে খৈয়া ছড়া চা বাগানের চা সর্বোচ্চ ৩১১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর গড়ে প্রতি কেজি চা বিক্রি ২০০ টাকা কেজি দরে এবং সর্বনিম্ন ৯০টাকা কেজি দরে পঞ্চগড়ের চা বিক্রি হয়।
সোমবার সকাল ৮টা থেকে দুপুরের বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত খান টাওয়ারের অকশন হাউজে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের ব্যবস্থাপনায় চায়ের নিলাম ডাক পরিচালনা করে চট্টগ্রামের টি ট্রেডার্স এসোসিয়েশন। এই নিলামে শ্রীমঙ্গলের এসটি ব্রোকার্স ও শ্রীমঙ্গল টি ব্রোকার্স হাউসসহ ৭টি ব্রোকার্স হাউসের প্রতিনিধিসহ দেশের বড় বড় বায়ার হাউস ইস্পাহানী টি, আবুল খায়ের, ইউনিলিভার, ডেনিস, এইচআরসি, মেঘনা গ্রæপ অংশ নেয়।
‘টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য কাওসার ইকবাল এ তথ্য নিশ্চিত করে বলেন, চোরাইপথে ভারতীয় চা পাতা দেশে আসায় এর প্রভাব বাজারে পড়েছে। ফলে দেশীয়র চায়ের বিক্রির হার কমছে।
তিনি আরও বলেন, প্রতি মাসের শেষ সোমবার দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে একটি নিলাম ডাক অনুষ্ঠিত হয়। আমরা প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে দুটি করে নিলাম ডাকের সিদ্ধান্ত শ্রীমঙ্গলে বাস্তবায়ন চাই।
Related News
সয়াবিন তেলের দাম বাড়ল প্রতি লিটারে ৫ টাকা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারেRead More
১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)Read More



Comments are Closed