Main Menu

গাজীপু‌রে স্টিল কারখানা‌কে ৩লাখ টাকা জ‌রিমানা

মাছুুদ পারভেজ, গাজীপুুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের সাইন‌বোর্ড ও কু‌নিয়া এলাকায় দু‌টি স্টিল কারখানা‌কে ৩লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৭ জুলাই) দুপু‌রে গাজীপু‌রের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট চৌধুরী মুস্তা‌ফিজুর রহমান এ ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন।

গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের রিসার্চ অ‌ফিসার মো. আশরাফ উ‌দ্দিন জানান, গাজীপুর জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদপ্তর যৌথভা‌বে সাইন‌বোর্ড ও কু‌নিয়া এলাকায় অ‌ভিযান চালায়। এ সময় বায়ু দূষ‌ণের দা‌য়ে কু‌নিয়া এলাকায় আ‌নোয়ার ইস্পাত লি‌মি‌টেডকে ২ লাখ এবং সাইন‌বোর্ড এলাকায় এ‌লিট আয়রণ এন্ড স্টিল ইন্ডা‌স্ট্রিজ‌কে ১ লাখ টাকা জ‌রিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত প‌রিচালনাকা‌লে উপ‌স্থিত ছি‌লেন- গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক ‌মো. আ. সালাম সরকার, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও আনসার সদস্য।

উপ-প‌রিচালক ‌মো. আ. সালাম সরকার জানান, দীর্ঘ দিন ধ‌রে কারখানা দু‌টি বায়ু দূষণ ক‌রে আস‌ছিল। খবর পে‌য়ে কারখানা দু‌টি‌তে ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে ৩ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ ধর‌ণের দূষণ বি‌রোধী অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

Share





Related News

Comments are Closed