কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চলছে।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান শারীরি অবস্থা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সিএমএইচ এর চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, গত দু’দিন ধরে এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে। এতে এরশাদের শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হচ্ছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নয়।’
তিনি বলেন, গতকাল শুক্রবার পর্যন্ত ওনাকে ২৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তার আগে ২৪ ঘণ্টায় বিভিন্ন কারণে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সে অবস্থা আর নেই। যারা দিয়েছিল এবং এসেছিল ধন্যবাদ।
বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এখানকার ডাক্তাররা বলেছেন তারা চিকিৎসা করতে পারছেন। আধুনিক সকল সুবিধা তাদের আছে। তবুও আমরা চেষ্টা করেছিলাম সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার এবং ইমেইলে তাদের সকল ফাইল পাঠিয়েছিলাম। তারা বলেছেন এই অবস্থায় রোগীকে মুভ করানো সঠিক হবে না।
লো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুর আজহার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, নুরুর ইসলাম নুরু, দিদারুল কবির দিদার, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম প্রমুখ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed