রাজধানীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ারীতে একটি বহুতল ভবনের খালি ফ্ল্যাট থেকে সামিয়া আক্তার সায়মা (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (৫ জুলাই) রাত ৯টার দিকে ওয়ারীর বনগ্রাম এলাকার একটি ভবনের নয়তলার ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুস সালাম জানান, তার চার সন্তানের মধ্যে সবার ছোট সামিয়া। সে একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করত। তারা ভবনের ছয়তলায় থাকেন। সন্ধ্যার পরে শিশুটি খেলাধুলার কথা বলে উপরের ফ্ল্যাটে যায়। কিন্তু অনেক পরেও সে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়।
‘পরে নয়তলার একটি খালি ফ্ল্যাটের ভেতর গলায় রশি বাঁধা অবস্থায় আমার মেয়ের মৃতদেহ দেখতে পাই। তার মুখে রক্ত ছিল। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে কিছুই বুঝতে পারছি না’, যোগ করেন আব্দুস সালাম।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার অনুসন্ধান শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed