কমলগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার ভোর ৬ টায় জমিতে মাছ ধরতে গেলে বজ্রপাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের রোমেল মিয়ার (১৭) মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দরিদ্র হান্নান মিয়া ছেলে রোমেল মিয়াকে নিয়ে জমিতে মাছ ধরতে যান। এসময়ে ছেলে পার্শ্ববর্তী স্থানে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য নুরুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) সুমি আক্তার বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Related News
শ্রীমঙ্গলে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকারRead More
কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শ্রীকৃষ্ণ যুবসংঘের উদ্যোগে শতাধিক দরিদ্রRead More



Comments are Closed