Main Menu

বাটা-ইনফিনিটিকে এক লাখ টাকা জরিমানা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী বাটা ও মেগামল ইনফিনিটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২৫ মে) রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড ও কৃষি মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

Manual6 Ad Code

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এবং মাগফুর রহমান।

Manual1 Ad Code

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাটা ও ইনফিনিটি নামিদামি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের রয়েছে আস্থা ও বিশ্বাস। কিন্তু বিদেশি পণ্য বিক্রি করছে অথচ আমদানিকারকের স্টিকার নেই। এটি ভোক্তা আইন পরিপন্থি, যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী বাটা ও ইনফিনিটি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া একই এলাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, কিডস কর্নারকে ১০ হাজার, ইভা সুপার শপকে ১৫ হাজার, মেসার্স জহির জেনারেল স্টোরকে ৫ হাজার, মুন্না মৎস্য ভাণ্ডারকে ২ হাজার, হক বেকারিকে ১০ হাজার, সিপি ফাইভ স্টারকে ২০ হাজার, মিলন জেনারেল স্টোরকে ৫ হাজার, সুপতি জেনারেল স্টোরকে ৫০ হাজার ও অরেঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদের দ্বিগুণ জরিমানাসহ সিলগালা করে দেয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code