Main Menu

ভেঙে পড়েছে সাদিপুর সেতুর গার্ডার বিম

Manual7 Ad Code

ওসমানীনগর সংবাদদাতা: ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিখালের ওপর নির্মিত সাদিপুর সেতুর উত্তর পাশের গার্ডার বিম ভেঙ্গে পড়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিকট শব্দে হঠাৎ করে সেতুর উপরে গার্ডার টানা ভিমটি নিচে ভেঙে পড়ে।

বিকট শব্দে গার্ডার বিম ভেঙে পড়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পরে। স্থানীয়রা অনেকেই মনে করেছিলেন সম্ভবত পুরো সেতুটি ভেঙে পড়ে গেছে।

Manual5 Ad Code

গার্ডার বিম ভেঙে যাওয়ার পর থেকে সেতুর উত্তর পাশের প্রবেশ দ্বারে ভেঙে পড়া গার্ডার বিমের পাশে একটি লাল রঙের পতাকা লাগিয়ে রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুর গার্ডার ভেঙে যাওয়ার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, বিচ্ছিন্ন হতে পারে সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেতুর গার্ডার ভিম ভেঙে যাওয়ার দু’দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মেরামতের ব্যবস্থা গ্রহণ করেননি।

Manual5 Ad Code

সড়ক ও জনপথ বিভাগের সিলেটের দায়িত্বশীলরা বলছেন, ভেঙে যাওয়া গার্ডারের কারণে সেতুর কোনো ক্ষতি হবে না। একটি গার্ডার বিম না থাকলে যদি সেতুর কোনো ক্ষতি না হয়- তাহলে কি কারণে সরকারের টাকা খরচ করে অপ্রয়োজনীয়ভাবে সাদিপুর সেতুতে গার্ডার বিম লাগানো হলো সে বিষয় নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।

Manual6 Ad Code

এর আগে সেতুর মূল অংশের নিচের দিকে ফাটল দেখা দিয়েছিল সেই ফাটলে বাঁশ লাগিয়ে বেঁধে রাখা হয়েছিল বেশ কিছুদিন। এরপর সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছিলেন।

সাদিপুর গজিয়া গ্রামের বাসিন্দা আলী হোসেন রানা বলেন, সেতুর গার্ডার বিম ভেঙে যাওয়ার খবর শুনে গতকাল শুক্রবার সকালে আমি সরেজমিন গিয়ে দেখেছি গার্ডারের ভেঙে পড়া অংশ সেতুর এক পাশে রেখে লাল পতাকা টানিয়ে রাখা হয়েছে। সেতুটি ঝুঁকির মধ্যে রয়েছে যত দ্রুত মেরামত করা জরুরি।

মহাসড়কের ভাঙাচোড়া অংশ মেরামতকারী ও সেতুসহ সড়কে নজর রাখার দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তৈয়ব আলী বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিকট শব্দে সেতুর উপরের গার্ডারের টানা বিমটি ভেঙে পড়ে। বিষয়টি আমি তাজপুরে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সেতুর আরো বিভিন্ন অংশের নাট বল্টুগুলোও খুলে খুলে যাচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Manual1 Ad Code

সড়ক ও জনপথ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সাদিপুর সেতুর উপরের গার্ডার বিম ভেঙে পড়ায় সেতুর কোনো ক্ষতি হবে না। দু’একদিনের মধ্যে ভেঙে যাওয়া গার্ডার বিম লাগিয়ে ফেলব।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code