পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক : পাকিস্তানিদের জন্য বাংলাদেশি ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২০ মে) বাংলাদেশর পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি এক কূটনীতিকের ভিসা নবায়নে দেরি করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে-খবর প্রকাশ করেছে রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিক।
স্পুটনিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে ইসলামাবাদের বাংলাদেশ মিশন। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
ইসলামাবাদের এক কূটনৈতিক সূত্র বলছে, ‘গত জানুয়ারিতে ভিসা নবায়নের জন্য বাংলাদেশ মিশনের প্রেস কাউন্সিলর মুহম্মদ ইকবাল হোসেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু পাকিস্তান দীর্ঘদিন সেই আবেদন ঝুলিয়ে রাখে। যার প্রতিবাদে পাকিস্তানি নাগরিকদের ভিসা না দেয়ার জন্য বাংলাদেশ মিশন এমন ‘কঠোর’ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।’
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed