সিলেটে ৩৫ পিস ইয়াবাসহ নারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩৫ পিস ইয়াবাসহ সুবর্না আক্তার (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দক্ষিন সুরমা এলাকার খোজারখলার এলাম মিয়ার কলোনীর ১৮নং কক্ষ হতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবাট্যাবলেট জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী সুবর্না আক্তার কুড়িগ্রামের বুরুঙ্গামারী থানারচুলস্মুরপাড় খামার গ্রামের জুবেল মিয়ার স্ত্রী। বর্তমানে সুবর্না দক্ষিন সুরমার খোজারখলার এনাম মিয়ার কলোনীতে বসবাস করছে।
তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদ।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed