সিলেটে ৭৮৫ পিস ইয়াবাসহ নারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ ফুলবানু (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সোয়া ৭ টার দিকে মেজর শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেট রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী ফূলবানু বি-বাড়িয়ার আখাউরা থানাধীন ধর্মপুর গ্রামের মৃত মোস্তাফার মেয়ে। বর্তমানে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed