Main Menu

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর নামক স্থানে এলে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

তিনি আরো জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে বগি লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের চেষ্টা করছে। এতে ২/৩ ঘন্টা সময় লাগতে পারে।

Share





Related News

Comments are Closed