সিলেটে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রাথমিক সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন সহ ৪ দফা দাবিতে ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সহকারি শিক্ষকদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৪ দফা দাবীগুলোর মধ্যে রয়েছে- ০৯/০৩/২০১৪ইং তারিখ হতে ১১তম গ্রেডে সহকারি শিক্ষকদের বেতন পুনঃনির্ধারণ, নিয়োগবিধি পরিবর্তন করে পুরুষ ও মহিলা নির্বিশেষে সহকারি শিক্ষকপদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী নির্ধারণ করা, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে সহকারি শিক্ষক পদকে প্রধান শিক্ষক পদের ফিডার পদ ধরে শতভাগ পদোন্নতির বিধান চালুকরণ ও সিইনএড/ডিপিএড/বিএড প্রশিক্ষণ প্রাপ্ত স্কেল সহ উন্নীত স্কেলে শিক্ষকদের বেতন উচ্চতর ধাপে নির্ধারণ করা।
সিলেট জেলার সহকারী শিক্ষক নেতা সোহেল আহমদের সভাপতিত্বে ও বিমল দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা সঞ্জীব দাস, গোলাম মোস্তফা, নিহার রঞ্জন বর্ধন, আবুল কালাম আজাদ, জামাল হোসেন, পিন্টু চক্রবর্তী, এমরান আহমদ, বাবলু রঞ্জন দাস, নিলকণ্ঠ দাস, আব্দুল হাই, মৃদুল দেবনাথ, রাশেদ নেওয়াজ, মনোজ দাস, সৈয়দ কবির আহমদ, অনন্ত দাস, রিপন আহমদ, তাহির উদ্দিন, আশিকুর রহমান, মাহমুদুল হাসান, লোকমান হোসেন খান, খাজা আজির উদ্দিন, তাহির উদ্দিন, জুবায়ের আহমদ, হুমায়ুন আহমদ, তাজুল ইসলাম, সুরঞ্জিত চক্রবর্তী, আয়েশা আক্তার, হাফছা আক্তার, বাহার উদ্দিন, শান্ত রায়, সুজিত রায়, মিজানুর রহমান, বিপ্লব দেবনাথ, জুয়েল ভৌমিক, আরিফ নিরদ, আরিফুল ইসলাম, মখলিছুর রহমান, আলমাছ আলী, মাছুদ পারভেজ, জসিম উদ্দিন, আফসার জাহান, বিনয় পণ্ডিত, তমা দে, সুলতান আহমদ খান, বুলবুল আহমদ, হাসান ইমরান, সুশান্ত শেখর রায়, আব্দুল ওয়াহিদ, সুজিত চক্রবর্তী, সুধাংশ চক্রবর্তী, দুলাল দেব, জয়নাল আবেদীন, রফিকুল মুরসালিন, আদরি রানী দাস, ইমাম উদ্দিন, মাজহারুল ইসলাম, আল-আমিন, সেলিম আহমদ, কলিদেব, নিহারিকা সিংহা, হামিদা বেগম, মলয় কান্তি দেব, সুপ্রিয়া রানী দাস, মায়া রানী দাস, সেলিম আহমদ, সাইফুর রহমান, পপি রায় চৌধুরী, ভাস্কর দেবনাথ, আমিনুল ইসলাম, অরূপ দেব, আব্দুল ওয়াহিদ, জাসমিন বেগম, তাসলিমা আক্তার, শিরিন বেগম, মমতা বেগম, রূপালী রানী দাস, তাহমিনা মোজাম্মেলসহ অন্যান্য শিক্ষকৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পুনঃনির্ধারণ এবং ৯/০৩/১৪ইং তারিখ থেকে কার্যকর করতে হবে। সহকারী প্রাথমিক শিক্ষকরা ২০১৪ সাল থেকে বৈষ্যমের শিকার হয়। উল্লেখ্য ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন, তখন সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকরা একই বেতন গ্রেডে ছিল। ১৯৭৭ সালে সহকারি শিক্ষকদের বেতন একধাপ নিচে চলে আসে এবং ২০০৬ সালে দুধাপ নিচে চলে আসে। সর্বশেষ ২০১৪ সালে সহকারি শিক্ষকদের বেতন তিনধাপ নিচে চলে আসে। বক্তারা আরো বলেন, বেতন বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed