বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট
বৈশাখী নিউজ ডেস্ক : বাজারে আসছে ১০০ টাকা মূল্যমানের নতুন নোট। আগামী ৭ ই মার্চ বাজারে ছাড়া হবে এই নতুন নোট। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে। বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী শতভাগ কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করে গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ১৪০ মিমি × ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
জানা গেছে, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রঙ অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে (গ্লোসি) অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে। এর উপর কলম দ্বারা লিখা কঠিন হবে। এছাড়া, এ নোটটি ব্যবহারের সময় প্রচলিত নোটের মত খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে।
এদিকে, ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের পূর্ববর্তী সব বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে। নোটের রঙ, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রো.প্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। এছাড়া বর্তমানে প্রচলনে থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলে জানানো হয়েছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed