৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক : ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৯০৩টি শূন্য পদে নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে মঙ্গলবার বেলা ১টার দিকে প্রকাশ করা হয়।
৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা অনলাইনে http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগ হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে।
Related News
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনেরRead More
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো জাপান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। দুই দেশের মধ্যেRead More



Comments are Closed