Main Menu

ডা. মাহফুজুলকে উদ্ধারে পুলিশের কাছে আবেদন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া ডা. মাহফুজুল আলমকে উদ্ধার করতে সিলেটের পুলিশ সুপার বরাবরে আবেদন করেছেন তাঁর শ্বশুড় মো. মুরাদ উদ্দিন। তিনি গত ৯ সেপ্টেম্বর রোববার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ডিবি পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি ডা. মাহফুজুল আলমের বসত বাড়িতে এসে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা বলে তুলে নিয়ে যায়। তাকে তুলে নেওয়ায় ৫ দিন অতিবাহিত হলেও ডা. মাহফুজুল আলমের কোন খোঁজ মিলছেনা। এমনকি বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৬১৩-৩১২৬৯০) নম্বরটিও বন্ধ রয়েছে। বর্তমানে ডা. মাহফুজুল কোথায় আছে, কেমন আছেন তার স্ত্রী সন্তান কেউ জানেন না। তার পিতা মো. আব্দুল মন্নান ও মাতা জুবেদা খান হজ্ব পালন শেষে সৌদিআরবে অবস্থান করছেন। ডা. মাহফুজুলকে তুলে নেওয়ার পর দেশে বিদেশে তার স্বজনরা চিন্তিত রয়েছেন। যদি ডা. মাহফুজুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকেন তবে তার পরিবারকে এ বিষয়ে অবহিত করার জোর দাবি জানানো হয়। আর যদি আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে না থাকেন তবে তাকে উদ্ধার করতে পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নেওয়ার আহবান জানান আবেদনকারী মুরাদ উদ্দিন।

ডা. মাহফুজুল আলম (৩০) উপজেলার উত্তর কসকনকপুর (ব্রাক্ষণগ্রাম) গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানের ছেলে।

ডা. মাহফুজুল আলম গত বৃহস্পতিবারের প্রকাশিত ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

২ ছেলে ও ২ মেয়ের জনক ডা. মাহফুজ সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ শেষ করেন। প্রায় ৩ বছর আগে তিনি নিজ উদ্যোগে হেলিকপ্টার বানানোর চেষ্টা করে এলাকায় বেশ আলোচিত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed