Main Menu

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের প্রিলির ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই পরীক্ষার ফল প্রকাশ হয়।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর। এতে ১৮ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ঢাকা শহরের আটটি কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফল প্রকাশের নোটিশে জানানো হয়, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইলফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা কোনও অতিরিক্ত কাগজ নেওয়া যাবে না।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সরকারি ৮ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য সমন্বিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৬১টি কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষার অনেক কেন্দ্রেই আসন-ব্যবস্থাপনা সহ নানারকম অভিযোগ ছিল। এসব অভিযোগে মিরপুরের শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা ভাঙচুর চালান। পরে ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষাটি বাতিল করে নতুন করে গত ৩১ আগস্ট পরীক্ষা নেওয়া হয়।

Share





Related News

Comments are Closed