হলি আর্টিজানে হামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ২১ জনকে চিহ্নিত করে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার (২৩ জুলাই) মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে চার্জশিট আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, চার্জশিটে আটজনের নাম থাকলেও হলি আর্টিজানে হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করা হয়। তবে অন্য আসামিরা বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলবাহিনীর অভিযানে নিহত হওয়ায় তাদের নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন— নব্য জেএমবির শীর্ষ নেতা জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শহিদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। এদের মধ্যে খালেদ ও রিপন পলাতক। বাকিরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
অভিযোগপত্রে পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান সিটিটিসি প্রধান।
২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজানে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করে জঙ্গি সন্ত্রাসীরা। হামলায় ডিবির সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খান নিহত হন। রাতভর বেশ কয়েকজনকে বেকারির মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে জঙ্গিরা। পরদিন ২ জুলাই ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান ঘটে। হামলায় অংশ নেওয়া ছয় জঙ্গি অভিযানে নিহত হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed